কার্য করী সভাপতির কলম থেকে

          মা দুর্গা আসার একমাস আগে মহালয়া আগমনীর সুর ঢাকের বাদ্যির সাথে সাথে শরতের নীল আকাশ কাশফুল আর শিউলিফুল দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল অনেকগুলো বছর মানেই অনেকগুলো মহাপূজার দিনসময়ের তালে তাল রেখে আমরাও এগিয়ে চলেছি,  তাই পিছিয়ে পড়ার লজ্জা আমাদের নেই। আজ ৪৮ তম বছরে এক মহাপুজার পুণ্য সময়ে বলিষ্ঠ কন্ঠে আমরা একতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই আপনাদের  ঘরে ঘরে পৌঁছে দিয়েছি মহাপুজার নির্ঘণ্টতাই মহাপূজার আরাধনায় আমাদের মিলন সুর আপনাদেরই শুভেচ্ছার দানতথাকথিত সমস্যার কথা বলে লেখাকে দৈন্য করতে প্রবৃত্তি নেইতবু বলিবর্তমান নোট বন্দি থেকে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উত্তাপ আমাদের ওপর চেপে বসেছে যার ফলে আমাদের কথাবলা ও অন্যায়ের প্রতিবাদ করার কণ্ঠকে রোধ করার চেষ্টা চলছেকিন্তু এই সমস্যার সমাধানকে দূরে সরিয়ে রেখে পবিত্রতার পরশ কাঠি নিয়ে নির্ভীক এবং সৎ মানবিকতার জয়মাল্যে দীক্ষিত করতে চাই নিজেদের এবং অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে।

          তাই দিক থেকে দিগন্তে চাইনাশুধু আপনাদের পাশে থেকে আমাদের সুদৃঢ় হবার স্বপ্নকে সফল করার সুযোগ করে দিন এবং মায়ের মন্দিরের অসমাপ্ত কাজকে আরও দ্রুততার সহিত কিভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য আমি করজোড়ে আবেদন রাখি হয়তো এই সার্বিক চিন্তা এবং সৎ প্রবণতা আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামীদিনে দুর্গা পালের মাঠ যুবক সমিতির সার্বজনীন দূর্গাপূজা কমিটির সমস্ত দামাল ছেলেরা আপনাদের সামনে দেবে আরো বড়পূজা।

          তাই বলি বিগত বছরগুলোতে যেভাবে আমাদের সহিত মিলিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আশা করি - এবারও সেভাবে সহযোগিতা করবেনসবশেষে  আমাদের মহাপূজা সমৃদ্ধির সুনাম কামনা করে সকলকে জানাই প্রনাম শুভেচ্ছা ও অভিনন্দন।

বিনীত -
অলোক বেরা
(কার্য করী সভাপতি)

Share:

0 comments