যুগ্ম স্মরণিকা সম্পাদকের কলম থেকে
লিখতে বসে মনের পর্দায় অনেক কিছুই ভেসে ওঠে কিন্তু কলমে ডগায় আসে কই? শারদ উৎসবকে উপলক্ষ করে প্রতি বছরই সংঘের তরফ থেকে এই সুভিনিয়র বইটি প্রকাশ করা হয়। যার সম্পাদনার দায়িত্ব এই বছর বর্তেছে আমাদের ওপর। এই পত্রিকার মাধ্যমে সংঘের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কর্মসূচি পৌঁছে যায় দূর দূরান্ত মানুষের কাছে। কৃতজ্ঞতা জানাই সেই সকল সাথীদের যারা অনেক পরিশ্রম করে বিজ্ঞাপন জোগাড় করে আনেন। বিজ্ঞাপন দাতাদের আশীর্বাদ ছাড়া এই পত্রিকার সার্থকতা কোথায়। এই বৎসর পূজা কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বকে কাছে পেয়েও আমরা খুবই আনন্দিত ও গর্বিত। মমতাময়ী মায়ের কাছে প্রার্থনা জানাই আপনি আমি আমরা প্রত্যেকেই যেন সারা বছর এমনি করেই মিলেমিশে একসাথে কাটাতে পারি।
মুদ্রণে ভুলত্রুটির জন্য দায়ী অল্পসময়। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদ শুভেচ্ছা সহ -
তরুন কান্তি সাহা
শ্যামল বেরা
(যুগ্ম স্বরনিকা সম্পাদক)
“ভারতবর্ষের বুকের উপর যত কিছু দুঃখ আজ অভ্রভেদী হয়ে দাঁড়িয়ে আছে, তার একটি মাত্র ভিত্তি হচ্ছে অশিক্ষা।”-রবীন্দ্রনাথ ঠাকুর



0 comments