শারদ বার্তা
আমরা যে মহাশক্তির আধার দেবী দুর্গার পূজা করি, সেই দেবী বন্দনার আদি উৎস ঋকবেদ। অভৃন্য ঋষির কন্যা ব্রহ্মবাদিনী ‘বাক' এর ধ্যানমানসে সর্বপ্রথম উৎসারিত হয় দেবী বন্দনা। দেবী – সুক্তেই মহাশক্তির প্রথম বন্দনা। বৈদিকের পর পৌরাণিক যুগ থেকে দেবী দুর্গা অর্চিতা হয়ে এসেছেন রাজন্যবর্গের দ্বারা। তারপর জমিদার ও ধনাঢ্য গৃহস্থ পার হয়ে মা জননী আজ সর্বজনের। আজ বাংলায় সর্বজনীন দুর্গোৎসবই এখন আমাদের শ্রেষ্ঠ উৎসব।
আমরা তো দেখি বাঙালীর যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু আনন্দ-তা সবই ভাগ করে নিচ্ছে বিশ্ববাসী। সমাজ, বিজ্ঞান্, কারিগরি বিজ্ঞা্ন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি সবেতেই আজ বাংলা এগিয়ে চলেছে। বর্তমানে মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কন্যাশ্রী প্রকল্প। সারা বিশ্বব্যাপী আমাদের উণ্মাদনার সাথে শান্তি ও সংহতির আদর্শ শারদোৎসবকে আরো করে তুলেছে সার্বজনীন ও আন্তর্জাতিক।
তাই বলি, আসুন সমস্ত সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার জটিলতাকে সরিয়ে দিয়ে সবাই মিলে দুর্গোৎসব ও মহরমের দিনগুলোয় সংকল্প নিই ভারতমাতার সম্প্রীতি, সংহতি ও শান্তি রক্ষা করে চলবো। আক্রোশ, মারদাঙ্গা, রক্তক্ষয় ভুলে সঙ্ঘবদ্ধ থাকবো। আশাকরি এই বিশেষ দিনগুলোতে কোন অপশক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। আসুন সমস্ত উৎসবের দিনগুলোতে জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় মিলে আমরা যেন সুস্থ মনন ও চেতনার পরিচয় দিতে পারি।
শারদ শুভেচ্ছা সহ -
গৌতম চৌধুরী
মেয়র পারিষদ
(হাওড়া পৌর নিগম)


0 comments